পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কৃতিসস্তান এ্যাড. ড.শামিম আল সাইফুল সোহাগকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মৎস বন্দর মহিপুরে আন্দন মিছিল ও মিষ্টি বিতরন করেছে যুবলীগের নেতা কর্মীরা। সোমবার রাত ৭ টার দিকে মহিপুর থানা যুবলীগের নেতৃত্বে এ আনন্দ মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে যুবলীগ কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন মহিপুর থানা যুবলীগের আহব্বায়ক মিজানুর রহমান বুলেট আকন ও যুগ্ন আহব্বায়ক মাসুদ রানা। পরে স্থানীয় নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে।
এ সময় কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক ইসাহাক শেখ, মহিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুবলীগ নেতা নাসির উদ্দিন, মুসা তালুকদার, ছিদ্দিক মোল্লা, মনির হাওলাদার, সুমন হাওলাদার সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।